'গেরিলা' এবার ডিভিডিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলা এবার ডিভিডিতে পাওয়া যাবে। ছবিটি ডিভিডিতে প্রকাশ করছে লেজার ভিশন। আজ সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই ডিভিডির মোড়ক খোলার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এরপর হবে ছবিটির প্রদর্শনী।
সৈয়দ শামসুল হকের উপন্যাস নিষিদ্ধ লোবান এবং একজন বীর মুক্তিযোদ্ধার অভিজ্ঞতা নিয়ে তৈরি হয়েছে গেরিলার গল্প। ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, রাইসুল ইসলাম আসাদ, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, আহমেদ রুবেল প্রমুখ। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও আরিয়াল ক্রিয়েটিভ সেন্টার।
আগেই জানানো হয়েছে, ১৬ ডিসেম্বর দুপুরে চ্যানেলে আইয়ে দেখানো হবে ছবিটি।