‘গেরিলা’র পর ‘আয়নাকাহিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতাব্দী ওয়াদুদ সর্বশেষ অভিনয় করেছিলেন নাসির উদ্দীন ইউসুফের গেরিলা ছবিতে। এবার করছেন আয়নাকাহিনিতে। ছবির পরিচালক রাজ্জাক। ইমদাদুল হক মিলনের কাহিনি থেকে চিত্রনাট্য লিখেছেন তিনি। গত সোমবার থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে গাজীপুরের হোতাপাড়ায়। শতাব্দী বললেন, ‘আয়নাকাহিনি আমার পঞ্চম চলচ্চিত্র। ছবির গল্পটিও চমৎকার। গেরিলাতে দর্শক আমাকে দেখেছেন একভাবে, এখানে পাবেন অন্যভাবে। আশা করছি, তা সবার ভালো লাগবে।’বছর তিনেক আগে রাজ্জাক তৈরি করেছিলেন কোটি টাকার ফকির। এবার ছবির পরিচালনা করতে এসে বললেন, ‘আমার সমসাময়িক অনেকেই চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমাদের চলচ্চিত্রশিল্প এখন ধ্বংসের মুখে। এই শিল্পকে বাঁচাতে হলে ভালো ছবি নির্মাণের কোনো বিকল্প নেই। এই তাগিদ থেকেই আমি আয়নাকাহিনি তৈরি করছি।’আয়নাকাহিনিতে রাজ্জাক নিজেও অভিনয় করছেন। আরও আছেন সম্রাট, কেয়া, শতাব্দী ওয়াদুদ, শামস সুমন, মম মোর্শেদ প্রমুখ।