'গেস গার্ল' প্রিয়াংকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অঙ্গনে নিজের রাজত্বটা আরও একটু বিস্তৃত করলেন প্রিয়াংকা চোপড়া। গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন পরিচিতি পাওয়া সাবেক এই বিশ্বসুন্দরী এবার পণ্যদূত হয়েছেন বিখ্যাত মার্কিন পোশাক ও ফ্যাশন প্রতিষ্ঠান গেস-এর। প্রথম ভারতীয় তারকা হিসেবে ‘গেস গার্ল’ হওয়ার সৌভাগ্য হলো তাঁর। গেসের নতুন বিজ্ঞাপনে প্রিয়াংকার ছবি শুট করেছেন রকস্টার ও আলোকচিত্রী ব্রায়ান অ্যাডামস। এবার ‘গেস গার্ল’ হয়ে ক্লডিয়া শিফার, ড্রিউ ব্র্যারিমোরদের কাতারে নাম লেখালেন প্রিয়াংকা। এনডি টিভি।