'গোবিন্দর কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিমলা
সিমলা

সিমলা। রূপগাওয়াল ছবিতে অভিনয় করেছেন তিনি। এ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।
‘রূপগাওয়াল’...
হলে গিয়ে ছবিটি দেখলাম। দর্শকের সাড়া দেখে খুব ভালো লাগল। হাবিবুর রহমান নতুন পরিচালক, তাই একটু দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ছবির কাজটি আমরা ভালোভাবে শেষ করতে পেরেছি। শুটিং হয়েছে পাহাড়ি এলাকায়।
নিলয় আর আমি...
নিলয় তো আগে কোনো চলচ্চিত্রে কাজ করেনি। ও খুব ভালো কাজ করছে। কাজের ব্যাপারে আন্তরিকতা আর চেষ্টা—দুটিই তার আছে।
গোবিন্দর সঙ্গে অভিনয়...
বলিউড তারকা গোবিন্দর সঙ্গে সম্প্রতি কলকাতার সমাধি ছবিতে অভিনয় করেছি। এত বড় মাপের একজন অভিনেতার সঙ্গে কাজ করা তো সৌভাগ্যের ব্যাপার। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আর বড় মানুষের মনও যে এত বড় হয়, সেটা গোবিন্দর সঙ্গে কাজ করে বুঝতে পেরেছি।
সিমলার ‘সিমলা’ ভ্রমণ...
হা হা হা। ভারতে অনেকবার গিয়েছি। কিন্তু সিমলায় যাওয়া হয়নি। আগামী বছর আশা করছি ঘুরে দেখব।
‘নেকাব্বরের মহাপ্রয়াণ’...
নেকাব্বরের মহাপ্রয়াণও নতুন পরিচালকের ছবি। ছবিতে আমাকে দর্শক অন্য রকম একটা রূপে পাবেন। ডাবিং করতে গিয়ে দেখলাম, অসাধারণ হয়েছে কাজটি!
যেসব চরিত্রের প্রতি ভালো লাগা...
যেকোনো চরিত্রে অভিনয় করতে ভালো লাগে। প্রতিটি চরিত্র থেকে কিছু শেখার চেষ্টা করি। ম্যাডাম ফুলিতে যেমন একদম মেকআপ ছাড়া অভিনয় করেছি, আবার অনিমেষ আইচের না-মানুষ ছবিতে আইটেম গানও করেছি।
এবং ‘ম্যাডাম ফুলি’...
এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি।
মো. সাইফুল্লাহ