'গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার' অনুষ্ঠান আজ চ্যানেল নাইনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০১২’ অনুষ্ঠিত হয়েছে ১ জুন, রাজধানীর রূপসী বাংলা হোটেলে। এই অনুষ্ঠানটি ছিল আমন্ত্রিত অতিথিদের জন্য। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রাণের মেলা এই অনুষ্ঠানটি আজ দেশের সব দর্শক দেখতে পাবেন সন্ধ্যা সাড়ে সাতটায়, চ্যানেল নাইনে। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ পুরস্কার প্রদান। আর তার ফাঁকে ছিল জনপ্রিয় তারকাদের পরিবেশনাসহ নানা কিছু। বর্ণিল এই অনুষ্ঠানে দেশের ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান তারকাদের পাশাপাশি ছিলেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফুটবলার আমিনুল হক এবং অভিনয়শিল্পী ও উপস্থাপক মুনমুন। গ্রামীণফোন ও প্রথম আলোর আয়োজনে এই ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী চ্যানেল নাইন।