'গ্র্যাভিটি'কে 'সেরা' বলছেন বুলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্র্যাভিটি ছবিতে স্যান্ড্রা বুলক
গ্র্যাভিটি ছবিতে স্যান্ড্রা বুলক

সায়েন্স ফিকশন মানেই যে ধুন্ধুমার অ্যাকশন কিংবা বিজ্ঞানের কপচানি থাকতে হবে, এমন কোনো কথা নেই। বরং সায়েন্স ফিকশনকে মাধ্যম করেও বানানো যেতে পারে মানবিক একটা ছবির গল্প। এমন একটা ছবি গ্র্যাভিটি। যে ছবিতে কাজ করার অভিজ্ঞতাকে নিজের সেরা অভিজ্ঞতা বলছেন স্যান্ড্রা বুলক।
গ্র্যাভিটিতে ড. রায়ান চরিত্রে অভিনয় করে অস্কার মনোনয়ন পাওয়া বুলক বলেন, ‘আমি একগাদা অসাধারণ, বিনয়ী, দয়ালু আর ধৈর্যশীল মানুষের সঙ্গে কাজ করেছি। অচেনা প্রযুক্তি নিয়ে কাজ করার ফলে এটি আমাদের জন্য কঠিন হতে পারত। কিন্তু সবাই বেশ সহযোগিতাপরায়ণ ছিল। এটা আমার জীবনের সেরা শুটিংয়ের অভিজ্ঞতাগুলোর একটি।’ পিটিআই।