‘গয়নাদূত’ ঐশ্বরিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়ের মা হওয়ার পর থেকে টুকটাক বিজ্ঞাপন ছাড়া বলিউডের অন্যান্য কর্মযজ্ঞ থেকে দূরেই ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে সম্প্রতি তাঁকে দেখা গেছে ভারতের কোচিতে একটি গয়না নির্মাণ প্রতিষ্ঠানের প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে। ঐশ্বরিয়া ‘কল্যাণ’ নামের এ প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত।প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে মা হওয়ার পর এবারই প্রথম জনসম্মুখে এলেন এই সাবেক বিশ্বসুন্দরী। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।গত রবিবার কোচির কল্যাণ জুয়েলার্স নামের একটি গয়নার দোকান উদ্বোধন করতে এলে তাঁকে দেখার জন্য ভক্তদের লাইন পড়ে যায়। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ মঞ্চ থেকে তিনি ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।এ অনুষ্ঠানে আবু জানি ও সন্দ্বীপ খোলসার নকশা করা অফ হোয়াইট রঙের পোশাক পরেছিলেন তিনি। উল্লেখ্য, তিনি মা হওয়ার পর কল্যাণ জুয়েলার্সের বিজ্ঞাপনে কাজ করেছেন।অনুষ্ঠানে অ্যাশের সঙ্গে ছিলেন তাঁর মা বৃন্দা রায় ও মেয়ে আরাধ্য।