'ঘনিষ্ঠ দৃশ্যে' রাজি কারিনা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর কারিনা কাপুরের দৃষ্টিভঙ্গি কি পাল্টেছে? ঘনিষ্ঠ রোমান্টিক দৃশ্যগুলো কি এড়িয়ে চলছেন? এমন ধারণা উড়িয়েই দিলেন কারিনা। তিনি জানান, চিত্রনাট্যের প্রয়োজনে তিনি প্রস্তুত যেকোনো দৃশ্যেই অভিনয় করতে।
‘বিয়ের সঙ্গে চরিত্র বা এ ধরনের কোনো কিছুর সম্পর্ক নেই। লোকে যে কেন ক্যারিয়ারের সঙ্গে ভালোবাসা বা বিয়েকে গুলিয়ে ফেলে, বুঝি না।’ বলেছেন বিরক্ত কারিনা।
ওমকারা ছবির বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন তিনি। কারিনা-আমিরের চুম্বনদৃশ্য আছে থ্রি ইডিয়টস ছবিতেও। তবে সদ্য মুক্তিপ্রাপ্ত সত্যাগ্রহ ছবিতে নাকি রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে রাজি হননি। এ ব্যাপারে কারিনার ব্যাখ্যা, ‘এসবই মিডিয়ার বানানো। চিত্রনাট্য দাবি করলে আমি অবশ্যই তা করি। আমার মনে হয়েছে,সত্যাগ্রহ ছবিতে এমন দৃশ্যের দরকার নেই। এ তো আর রোমান্টিক ছবি নয় যে এসব করতে হবে।’ পিটিআই।