‘ঘরে বসে লাখপতি’
শিগগিরই দেশ টিভিতে শুরু হচ্ছে মেধাভিত্তিক তথ্য ও বিনোদনমূলক টিভি রিয়েলিটি শো রবি নিবেদিত কে হতে চায় কোটিপতি। এর প্রচারণার অংশ হিসেবে গতকাল দুপুরে দেশ টিভি কার্যালয়ে অনুষ্ঠিত হয় কুইজভিত্তিক ক্যাম্পেইন ‘ঘরে বসে লাখপতি’।সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে কম্পিউটারের দ্বৈবচয়নের মাধ্যমে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এসএমএসভিত্তিক কুইজ প্রতিযোগিতার বিজয়ীর নাম নির্বাচিত ঘোষণা করেন। এই কুইজে লাখ টাকা জিতে নেন সিলেট মেডিকেল কলেজের টেকনিক্যাল অপারেটর মো. মনিরুল ইসলাম।পরে কুইজ বিজয়ী মো. মনিরুল ইসলামের সঙ্গে ফোনে কথা বলে শুভেচ্ছা বিনিমিয় করেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন দেশ টিভির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, সম্পাদক (বার্তা) আমিনুর রশিদ এবং ডেলটা বে, রেড ডট ও ইবি সলিউশনের কর্মকর্তারা।উল্লেখ্য, সারা বিশ্বে কে হতে চায় কোটিপতি একটি অত্যন্ত সফল মেধাভিত্তিক তথ্য ও বিনোদনমূলক টিভি অনুষ্ঠান। যেকোনো প্রতিযোগী টানা ১৫টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন কোটি টাকা।