'ঘাসফুল' ছবিতে তাঁরা তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানিয়া, আসিফ ও শায়লা
তানিয়া, আসিফ ও শায়লা

অভিনয়শিল্পী ও বিজ্ঞাপনচিত্রের মডেল আসিফ, ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতার প্রথম রানারআপ তানিয়া আর চ্যানেল আইয়ের ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার শায়লা সাবি—এবার তাঁরা চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করবেন। ছবির নাম ঘাসফুল। পরিচালক আকরাম খান। ছবির শুটিং শুরু হবে ১৫ নভেম্বর।
আসিফ বলেন, ‘চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন অনেক দিনের। তিনটি ছবিতে অভিনয় করেছি। কোনো ছবির কাজ পুরোপুরি শেষ হয়নি। তবে ঘাসফুল নিয়ে আমি আশাবাদী। ছবিতে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করব।’ তানিয়া বলেন, ‘ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার পর আমি টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্রের কাজ করেছি। এবার চলচ্চিত্রে সুযোগ পেয়েছি।’ শায়লা সাবি বলেন, ‘ঘাসফুল আমার দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে প্রিয়া তুমি সুখী হও নামের একটি ছবিতে অভিনয় করেছি।’
ঘাসফুল চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন মশিউল আলম, আকরাম খান ও লায়লা আফরোজ।