‘ঘুম নেই’ অডিওতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকাল নাট্য সম্প্রদায়ের মুক্তিযুদ্ধভিত্তিক মঞ্চনাটক ঘুম নেই-এর অডিও সংস্করণের মোড়ক উন্মোচন করা হলো গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে।নাটকটি রচনা করেছেন নাসির উদ্দীন ইউসুফ। নির্দেশনা দিয়েছেন জন মার্টিন। অডিও পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন জুলফিকার চঞ্চল। নাটকটির মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীর উত্তম। বিশেষ অতিথি ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, হাবিবুল আলম বীর প্রতীক, মিনু হক, পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। ঘুম নেই নাটকের প্রথম মঞ্চায়ন হয় মহিলা সমিতি মঞ্চে ১৯৯৪ সালের মে মাসে। জাতীয় নাট্যশালায় শততম মঞ্চায়ন হয় গত বছরের ডিসেম্বরে। ইতিমধ্যে এ নাটকের ১০৫টি মঞ্চায়ন হয়েছে।নাটকটির অডিও সংস্করণে কণ্ঠ দিয়েছেন মীর জাহিদ হাসান, আলমগীর হাসান, শাহনেওয়াজ, এম এ আজাদ, মনিরুল আলম, জাহিদুল কামাল চৌধুরী, আবুল কালাম আজাদ, কানিজ ফাতেমা, শিলা আকতার প্রমুখ।