‘ঘুমঘর’-এর বাসিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশকাটা ঘরে সেদিন অদ্ভুত একটা ঘটনা ঘটে। অপঘাতে মৃত ঘোষিত এক নারীর লাশ দেখে কী কারণে যেন চমকে ওঠেন ডোম কসুর। তাঁর মনে হতে থাকে লাশটা এখনো জীবিত। নানা ছলচাতুরী করে তিনি লাশটাকে বের করে নিয়ে আসেন মর্গ থেকে। লাশটা বয়ে নিয়ে যেতে যেতে কসুরের মনে হতে থাকে, তাঁর সন্দেহটা সত্যি। সত্যিই জীবন আছে লাশটার। এ রকম একটি গল্প নিয়ে মাহমুদ দিদারের নাটক ঘুমঘর। নাটকে লাশের চরিত্রটিতে অভিনয় করেছেন জয়া আহসান। জয়া বললেন, ‘ঘুমঘর নাটকের গল্পটা আসলে অনেকটা পৌরাণিক ধাঁচের। নাটকের এই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাকে কখনো মনে হয় জীবিত, কখনো মৃত। আবার দেখা যায়, এই লাশের অলৌকিক ক্ষমতা আছে।’ নাটকে ডোমের চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। ঘুমঘর নাটকের শুটিং হয়েছে পদ্মার চরে।