‘ঘুমানোর জন্য সময় পাই তিন-চার ঘণ্টা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চঞ্চল চৌধুরী। জনপ্রিয় অভিনেতা। আজ এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে এনটিভিতে আজ প্রচারিত হবে তাঁর অভিনীত বিপাকে মন্নান নাটকটি।‘কানামাছি’তে আমি...মুহম্মদ মোস্তফা কামাল রাজের নতুন এই ছবিতে অভিনয় করছি। গল্পটা পড়েছি, অন্য রকম এক গল্প। সেপ্টেম্বরের দিকে শুটিং শুরু হওয়ার কথা আছে।‘বিপাকে মন্নান’ নাটকে অভিনয় করে বড় বিপাকে পড়ি...ঢাকার বাইরে শুটিং করতে গেলে অনেক ভক্তের সমাগম হয়। ফলে শুটিংয়ে ব্যাঘাত ঘটে। তখন বিপাকে পড়ি! আবার কাজের ব্যস্ততার কারণে পরিবার ও বন্ধুদের সময় দিতে পারি না। তাঁদের কাছে পাঁচ রকম কথা শুনতে হয়। এ ছাড়া বাসায় ফিরতে দেরি হলে আমার ছেলে শুদ্ধও ভীষণ খেপে যায়! বিপাকে মন্নান নাটকে আমি একজন ব্যাচেলর, বাসা ভাড়া পাই না। তাই অন্ধ সেজে বাসা ভাড়া নিই। বাড়ির মালিকের আবার এক মেয়েও আছে। শেষমেষ ধরা পড়ে যাই!সাংবাদিক হলে চঞ্চল চৌধুরীকে যে প্রশ্নটি করতাম...এখন গড়পড়তা কাজ বেশি হচ্ছে। চাইলেও ভালো নাটকে কাজ করতে পারি কম। এ ছাড়া প্রতিদিন যানজটের কারণে চার-পাঁচ ঘণ্টা সময় নষ্ট হচ্ছে। ঘুমানোর জন্য সময় পাই তিন-চার ঘণ্টার মতো। তাই প্রশ্ন করতাম, এত কষ্ট করে কীভাবে কাজ করেন? এখন যে গানটি শুনতে ইচ্ছা করছে...এখানে (পুবাইলে) এখন বৃষ্টি হচ্ছে। মেঘ ডাকছে। ‘না যেয়ো না, রজনী এখনো বাকি’ ও ভূপেন হাজারিকার ‘মেঘ থমথম করে’ গান দুটি শুনতে ইচ্ছা করছে।যাঁর প্রশংসা পেতে সবচেয়ে বেশি ভালো লাগে...প্রশংসা পেতে অবশ্যই ভালো লাগে। তবে এখন আমার ছেলে, ভাগনে বা ভাতিজা—যাদের নিয়ে অনেক স্বপ্ন দেখি; তারা যখন ভালো কিছু করে, তখন খুব ভালো লাগে, প্রশংসা করি। এ ছাড়া অচেনা একটা মেয়ে বা ছেলে যখন অনেক কষ্ট করে ভালো কাজ করে, তখনো খুব ভালো লাগে; প্রশংসা করি।আমার ছেলে যেদিন আমাকে খুব বিস্মিত করেছিল...আমার ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধ। ও এখন লিটল জুয়েলস স্কুলে প্লে গ্রুপে পড়ছে। ওকে যেদিন আমি ও আমার স্ত্রী প্রথম স্কুলে দিয়ে এলাম, সেদিন স্কুলের বাইরে দেখি বাকি মা-বাবাদের প্রায় সবাই কান্নাকাটি করছেন! তাঁদের সন্তানেরাও কান্নাকাটি করছে সমানতালে। অথচ আমাদের শুদ্ধ একদম কান্নাকাটি করল না! এটা দেখে খুব অবাক হয়েছিলাম।ঈদের নাটক...এখন পর্যন্ত ১৫টির মতো নাটকের কাজ শেষ করেছি। এর মধ্যে আছে সাইদুর রাসেলের বানর-মধু, লিখেছেন বৃন্দাবন দাস। তাঁরই লেখা আরও ছয়টি নাটকে অভিনয় করেছি। এ ছাড়া গোলাম সোহরাব দোদুল, গিয়াসউদ্দিন সেলিম, মুহম্মদ মোস্তফা কামাল রাজ, সৈয়দ শাকিল, বিপ্লব পাল, ওয়াহিদ আনাম, হিমেল আশরাফসহ আরও বেশ কয়েকজন পরিচালকের নাটকে অভিনয় করলাম।মাহফুজ রহমান