‘ঘেটুপুত্র কমলা’ দেখবেন অস্কারের বিচারকেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে আজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় হুমায়ুন আহমেদের শেষ ছবি ‘ঘেটুপুত্র কমলা’র প্রদর্শনী হবে। ৮৫তম অস্কার প্রতিযোগিতায় বিদেশী ভাষার ছবি বিভাগের প্রাথমিক বাছাইয়ের জন্য এই প্রদর্শনী হচ্ছে। মোশন পিকচার একাডেমির সদস্যরা বিচারক হিসেবে অংশ নেবেন এই প্রদর্শনীতে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি নিবেদন করেছে প্রাণ ঝালমুড়ি। ছবির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ। অভিনয় করেছেন তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, মাসুদ আখন্দ, তমালিকা কর্মকার, শামিমা নাজমিন, প্রাণ রায়, কুদ্দুস বয়াতী ও তার দল, অনি, প্রান্তি, পুতুল, আব্দুল্লাহ রানা, রফিকুল ইসলাম, এহসান প্রমুখ। ‘ঘেটুপুত্র কমলা’র চরিত্রে অভিনয় করেছে মামুন।