'চলচ্চিত্রে অভিনয় করার জন্য প্রস্তুত হচ্ছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাবনা। অভিনেত্রী। আজ এটিএন বাংলায় প্রচারিত হবে তাঁর অভিনীত নাটক মরিবার হলো তার সাধ।

ভাবনা
ভাবনা

‘মরিবার হলো তার সাধ’...
লিখেছেন পািনাকী ভট্টাচার্য। পরিচালনা করেছেন আবু সাইয়ীদ। এই নাটকে আমি এক রহস্যময়ী নারী। মাঝে মধ্যে মনে হবে আমি একজনকে হত্যা করতে চাই, আবার কখনো মনে হবে আমি একেবারেই সরল-সহজ একটি মেয়ে।
বাবা ও চলচ্চিত্র...
আমার বাবা হাবিবুল ইসলাম অভিনয়ের সঙ্গে যুক্ত। প্রেক্ষাপট নামে তাঁর নাটকের একটা দল আছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন। শিগগিরই চলচ্চিত্র নির্মাণে হাত দেবেন। তবে আমি বাবার চলচ্চিত্রে অভিনয় করতে চাই না। আগে অন্য পরিচালকের সঙ্গে কাজ করে বাবার চলচ্চিত্রে অভিনয় করব।
চলচ্চিত্র দর্শন...
অভিনয়ের ব্যাপারে বিশেষ করে চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে আমি ভীষণ রকম উদ্গ্রীব। আমি মূলত নৃত্যশিল্পী। মডেলিং করেছি, নাটকে অভিনয় করছি। কিন্তু আমি চাই চলচ্চিত্রের অভিনেত্রী হতে।
প্রস্তুতিপর্ব...
চলচ্চিত্রে অভিনয় করার জন্য প্রস্তুত হচ্ছি। নিয়মিত হোমওয়ার্ক করছি। প্রতিদিন কমপক্ষে পাঁচ-ছয়টি চলচ্চিত্র দেখছি। ফিট থাকার জন্য ব্যায়াম করছি। এ মাসের শেষ বা ডিসেম্বরের শুরুর দিকে ভারতের মুম্বাইয়ে যাব ছয় মাসের জন্য নাচ শিখতে।
ধারাবাহিক ও নাটকে অভিনয়...
ধারাবাহিকে অভিনয় করতে ভালো লাগে না। কারণ, ধারাবাহিকের গল্পের কোনো ঠিক থাকে না, চরিত্রও যেন কোথায় হারিয়ে যায়। যেটা না করলেই নয়, সেটা করছি। এ ছাড়া খুব ভালো কোনো গল্প পেলে তো করবই। যেমন, গত ঈদে রুস্তম ভাই নাটকটি করলাম। এককথায় অসাধারণ। এক ঘণ্টার নাটকের বেলায়ও একই কথা।
ভাবনার ভাবনা...
আমি কাজের মধ্যে মান খুঁজি। হুট করে তারকা বনে যাওয়ার ইচ্ছা নেই। আমার ভাবনায় কেবল একটাই কথা—আন্তর্জাতিক মানের অভিনয়শিল্পী হতে চাই।
মাহফুজ রহমান