প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র নির্মাতা, লেখক ও চলচ্চিত্র সংগঠক বেলায়াত হোসেন মামুন রচিত চলচ্চিত্র গ্রন্থ চলচ্চিত্রের সাথে বোঝাপড়ার প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়েছে গতকাল। শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ প্রকাশনা উত্সবে অতিথি ছিলেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, কথাসাহিত্যিক আহমাদ মাযহার, চলচ্চিত্র গবেষক অধ্যাপক ফাহমিদুল হক এবং গ্রন্থটির প্রকাশনা সংস্থা ‘কথাপ্রকাশ’র স্বত্বাধিকারী জসিম উদ্দিন।