'চলো বদলে দেই'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবীন কণ্ঠশিল্পী দুই বোন রিজা ও রিমার গানের অ্যালবাম চলো বদলে দেই-এর মোড়ক উন্মোচন করেছেন গীতিকার-সুরকার মিল্টন খন্দকার। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এই অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। অ্যালবামটি বাজারে এনেছে ইনডিপেনডেন্ট রেকর্ড লেভেল বাংলাদেশ (আইআরএলবি)। এর সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির ও ফাইজান খান।