হিল্লোল। অভিনয়শিল্পী। ইদানীং ব্যবসার সঙ্গেও জড়িত হয়েছেন। উপস্থাপনা করছেন। আজ এটিএন বাংলায় তাঁর অভিনীত দুটি ধারাবাহিক নাটক প্রচারিত হবে।নির্বিকার মানুষ এবং ছায়াবৃতা...নির্বিকার মানুষ মাসুদ মহিউদ্দীনের নাটক। নাটকে আমি ধনী বাবার ছেলে, প্রেমিকার মন জয় করতে একটা অন্য রকম জীবনধারার সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছি। ছায়াবৃতা নাটকটি চমৎকার। পরিচালক তৌকীর আহমেদ। নাটকের একটি বড় অংশ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। দুটিই আজ প্রচারিত হবে এটিএন বাংলায়।‘বাংলাদেশি আইডল’-এর উপস্থাপনা...অডিশন আর সিলেকশন রাউন্ড শেষ হলো। ভালো লাগছে। প্রচুর গান শোনা হচ্ছে। আমার নিজেরও গান খুব প্রিয়। একসময় গিটার বাজাতাম। এখন তো সেভাবে সময় হয় না। তবু ইদানীং মনে হচ্ছে, বাসায় একটি গিটার থাকা দরকার। মাঝেমধ্যে একটু টুং টাং করতে পারলে এটা অবসরের একটি ভালো বিনোদন।আমরা চারজনা...নওশীন আর আমি, দুজনই তো খুব ব্যস্ত থাকি। বাচ্চাদের সেভাবে সময় দিতে পারি না। তবে কাজ যতই থাকুক, ওদের অগ্রাধিকারই তো সবচেয়ে বেশি। সুযোগ পেলে চারজন মিলে কোথাও ঘুরতে যাব।আমাদের ফ্যাশন হাউস ‘সিগনেচার বিডি’...সিগনেচার বিডির জন্য একটি অনলাইনভিত্তিক রিয়েলিটি শো করছি। ফেসবুকে সিগনেচার বিডির ফ্যান পেজের মাধ্যমে আবেদনপত্র ও ছবি সংগ্রহ করেছি। আমরা একজন ছেলে, আর একজন মেয়ে নির্বাচন করব। আসছে ঈদে ছেলেটির সঙ্গে নওশীন, আর মেয়েটির সঙ্গে আমি ফটোসেশন করব।বাদলা দিনে...বৃষ্টি এখন সেভাবে উপভোগ করা হয় না। কাজের মাঝে বৃষ্টি শুরু হলে মনে হয় কখন বৃষ্টি থামবে, শুটিং শেষ করব। কাজ না থাকলে বৃষ্টি উপভোগ করি।নিজেকে যখন পর্দায় দেখি...খুবই বোরিং লাগে! মনে হয় একই জিনিস ৮-১০ বছর ধরে দেখছি। এবার একটা কিছু পরিবর্তন দরকার। হতে পারে সেটা বড় পর্দার মাধ্যমে, হতে পারে সেটা অন্য কিছু... মো. সাইফুল্লাহ