'চিটাংরে হান্ড্রেড পারসেন ভালোবাসি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ গাজী টিভির (জি টিভি) প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সারা দিন এই টিভি চ্যানেলে প্রচারিত হবে নানা অনুষ্ঠান। সংগীতানুষ্ঠানে গান গাইবেন রিজিয়া পারভীন, শাহনাজ বেলী, মৌটুসী, দিনাত জাহান, নির্ঝর ও রাজীব। ‘আয়োজনে আমন্ত্রণে’ অনুষ্ঠানের আজকের অতিথি আব্দুন নূর তুষার। রাতে থাকছে নাটক লাভ ইন চিটাগং। লিখেছেন ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। নাটকটিতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ।

আজকের কথোপকথন তাঁর সঙ্গে।

লাভ ইন চিটাগং...

চট্টগ্রাম নিয়েই নাটকের গল্প। আমার সঙ্গে অভিনয় করেছেন পার্থদা (পার্থ বড়ুয়া)। আমরা দুজনই যেহেতু চট্টগ্রামের, তাই নাটকটি করতে গিয়ে খুব মজা পেয়েছি। শুটিংয়ের সময় আমরা সবাই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলতাম।

প্রাণের চট্টগ্রাম...

আঁই চিটাংরে হান্ড্রেড পারসেন ভালোবাসি, ঢাকারে এক পারসেনও ভালো ন বাসি!

অভিনয়ে হাঁটি হাঁটি পা পা করে এত দূর...

যখন প্রথম ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার জন্য নাম নিবন্ধন করলাম, তখনো ভাবিনি এত দূর আসা হবে। আমি বলব, এটা আমার সৌভাগ্য আর অবশ্যই পরিশ্রমের ফল।

আসিতেছে...

মৃত্তিকামায়া ছবিতে অভিনয় করলাম। গাজী রাকায়াতের পরিচালনায়। ছবির ডাবিংয়ের কাজ শেষ হয়েছে। কবে মুক্তি পাবে, এখনো ঠিক হয়নি।

অপর্ণার অপর দিক...

অভিনয় ছাড়া কী পারি? উম্...রান্না করতে পারি!

গল্পের প্রিয় চরিত্র...

পথের পাঁচালীর অপু চরিত্রটি আমার খুব প্রিয়। এ ছাড়া রবীন্দ্রনাথের যেকোনো চরিত্র ভালো লাগে।

দর্শক হিসেবে যদি অভিনেত্রী অপর্ণার মূল্যায়ন করতে হয়...

মূল্যায়নের পর্যায়ে যাইনি মনে হয়। এখনো তো শিখছি, নিজেকে অভিনেত্রী বলে পরিচয় দিতেই ভয় লাগে।

এই মুহূর্তে...

নিতান্তই ভদ্রলোক নাটকের সেটে আছি।

l মো. সাইফুল্লাহ