‘চিটাগং স্ট্রাইক ওয়ান’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নিয়ে ফের একটি ছবি হচ্ছে বলিউডে। ছবির নাম চিটাগং স্ট্রাইক ওয়ান। পরিচালনা ও প্রযোজনা করছেন দেবব্রত পাইন ও তাঁর স্ত্রী সোনালী বসু। এই ছবিতে মাস্টারদা সূর্য সেনের ভূমিকায় অভিনয় করছেন মনোজ বাজপাই। থাকছেন এই ছবিতে ব্যারি জন, দিলশাদ হাওয়ালে প্রমুখ। এর আগে সোনালী বসু আমু নামের আরেকটি ছবি করেছেন। বলিউডে মাস্টারদা সূর্য সেনকে নিয়ে গত বছর ছবি করেছেন বলিউডের পরিচালক আশুতোষ গোয়াড়িকর। ছবির নাম খেলে হাম জে জান সে। এতে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন ও দীপিকা পাড়ুকোন।