‘চিটাগং’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে শাহরুখ খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সন্ধ্যায় মুম্বাইয়ে চিটাগং ছবির উদ্বোধনী প্রদর্শনী হচ্ছে। এতে অতিথি হয়ে আসছেন শাহরুখ খান। বেদব্রত পাইনের এই ছবি মুক্তি পাবে ১২ অক্টোবর। ব্রিটিশবিরোধী আন্দোলনে ১৯৩০ সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনা অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন বেদব্রত পাইন। এতে মাস্টারদার চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি। ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন শঙ্কর, এহসান ও লয়।ছবিটি মুক্তির যেমন আনন্দ আছে, তেমনি এর সঙ্গে বড় এক কষ্টও জড়িয়ে আছে বেদব্রতের জন্য। তিনি জানালেন, চিটাগং ছবির শুটিংয়ের সময় এক দুর্ঘটনায় তাঁর ১৬ বছর বয়সী ছেলে এসহান মারা যায়। মিড-ডে।