‘চিটাগং’ দেখে মুগ্ধ কলকাতার দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাসংগ্রামী, বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম বিদ্রোহ নিয়ে বলিউডে বেদব্রত পাইন তৈরি করেছেন আড়াই ঘণ্টার হিন্দি ছবি চিটাগং। ছবিটি এরই মধ্যে মুক্তি পেয়েছে কলকাতায়। আর ছবিটি দেখে নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন দর্শকেরা। গত সোমবার দক্ষিণ কলকাতার একটি মাল্টিপ্লেক্সে ছবিটি দেখেছেন পশ্চিমবঙ্গের বিরোধী জোট বামফ্রন্টের নেতারা। তাঁদের মধ্যে ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, বিধানসভার বিরোধী দলের নেতা সূর্যকান্ত মিশ্র। ছবিটি দেখার পর বিমান বসু বলেন, ‘রাজ্য সরকারকে উদ্যোগী হয়ে ছবিটি নন্দন প্রেক্ষাগৃহে প্রদর্শন করা উচিত।’