'চিত্রাঙ্গদা'র পঞ্চাশে পাঁচজনকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্নদলের চিত্রাঙ্গদা নাটকের ৫০তম প্রদর্শনী হয়ে গেল কাল l ছবি: প্রথম আলো
স্বপ্নদলের চিত্রাঙ্গদা নাটকের ৫০তম প্রদর্শনী হয়ে গেল কাল l ছবি: প্রথম আলো

জাতীয় নাট্যোৎসব ২০১৬-তে শিল্পকলা একাডেমিতে ছিল স্বপ্নদলের চিত্রাঙ্গদা নাটকের ৫০তম মঞ্চায়ন। নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে প্রদর্শনী শুরুর আগে সদ্য প্রয়াত কবি সৈয়দ শামসুল হককে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই নাটকেরই ২৫তম প্রদর্শনীতে অতিথি হয়ে এসেছিলেন কবি।