‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির ডাবল সেঞ্চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে এবার নতুন রেকর্ড গড়েছে শাহরুখ খানের ছবি চেন্নাই এক্সপ্রেস। করেছে ডাবল সেঞ্চুরি। ৭৫ কোটি রুপি ব্যয়ে তৈরি ছবিটি মুক্তির দুই সপ্তাহের মাথায় আয় করেছে ২০০ কোটি ৬১ লাখ রুপি! চেন্নাই এক্সপ্রেস এরই মধ্যে টেক্কা দিয়েছে সালমান খানের এক থা টাইগার (১৯৯ কোটি), রণবীর কাপুরের ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (১৮৮.৫৭) ছবিকে। আর এই সাফল্যে দারুণ খুশি শাহরুখ আর ছবির প্রযোজনা সংস্থা রেড চিলির কর্ণধার শাহরুখ-পত্নী গৌরী খানও। ছবিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। পরিচালনা করেছেন রোহিত শেঠি।ভারতের তিন হাজার ৮০০ এবং বিদেশের ৭৫০টি প্রেক্ষাগৃহে চেন্নাই এক্সপ্রেস ছবিটি মুক্তি পেয়েছে ৯ আগস্ট।