'চেন্নাই এক্সপ্রেস' ছাড়িয়ে 'কৃষ থ্র্রি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা আপ্তবাক্য আছে ক্রিকেটে—রেকর্ড গড়া-ই হয় ভাঙার জন্য। এখান থেকেই এখন সান্ত্বনা খুঁজতে হবে শাহরুখ খানকে। কারণ, বেশি দিন টিকল না তাঁর চেন্নাই এক্সপ্রেস ছবির রেকর্ড। সেই রেকর্ড ভেঙে দিয়ে কৃষ থ্রি-ই এখন ভারতে সবচেয়ে বেশি আয় করা ছবি।
থ্রি ইডিয়টস ছবির ২০২ কোটি ৫৭ লাখ রুপির রেকর্ড ভেঙে দিয়ে চেন্নাই এক্সপ্রেস আয় করেছিল ২২৬ কোটি ৭০ লাখ। মাত্র ১৬ দিনেই কৃষ থ্রি ভারতে আয় করেছে ২২৮ কোটি ২৩ লাখ রুপি। এর মধ্যে গত শুক্রবারই আয় করেছে দুই কোটি ৪৪ লাখ। অর্থাৎ দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ছবিটি নিয়ে দর্শকদের কৌতূহলে ভাটা পড়েনি। আইএএনএস।