‘চেন্নাই এক্সপ্রেস’ ছুটছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেঞ্চুরি হাঁকানো সারা মাত্র চার দিনের মধ্যেই। চেন্নাই এক্সপ্রেস এখন ছুটছে ডবল সেঞ্চুরির দিকে। গত মঙ্গলবার পর্যন্ত বক্স অফিস কাঁপাতে থাকা চেন্নাই এক্সপ্রেস আয় করেছে ১২৫ কোটি রুপি। গত শুক্রবার ভারতরজুড়ে প্রায় সাড়ে তিন হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। আর প্রতিটি প্রেক্ষাগৃহেই চলছে হাউসফুল। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দ্রুততম সময়ে ১০০ কোটি রুপি আয় করার নতুন রেকর্ড গড়েছে ছবিটি। প্রথম মিশনেই বাজিমাত করে দিয়েছে রোহিত শেঠি-শাহরুখ খান জুটি। শুরুতে ঈদ, তারপর গতকাল বৃহস্পতিবার আবার ছিল ভারতের স্বাধীনতা দিবস—আরও কাঁড়ি কাঁড়ি রুপি ওয়াগনে তুলে নেবে চেন্নাই এক্সপ্রেস! টিএনএন।