'চেন্নাই এক্সপ্রেস' থেকে নামলেন দীপিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে শেষ স্টেশনে এসে থামল চেন্নাই এক্সপ্রেস। যাত্রা শেষ করলেন দীপিকা পাড়ুকোনও। রোহিত শেঠির এই ছবিতে দীপিকার সহশিল্পী শাহরুখ খান। এই নিয়ে তিনবার জুটি বাধলেন তাঁরা। আগের দুটি জনপ্রিয়তার পরীক্ষায় উতরে গেছে বেশ ভালোভাবেই। অপেক্ষা এখন এটার বেলায়। ছবিটির শুটিং শেষ করে টুইটারে দীপিকা লিখেছেন, ‘চেন্নাই এক্সপ্রেস ছবির শুটিং শেষ। পরিচালক এবং শাহরুখ খানের জন্য ভালোবাসা।’ এদিকে আসছে সপ্তাহেই মুক্তি পাচ্ছে এই তারকার ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিটি। সহশিল্পী হিসেবে এতে পেয়েছেন সাবেক প্রেমিক রণবীর কাপুরকে। সম্পর্ক ভেঙে যাওয়ার পরও তাঁদের ‘প্রেমের অভিনয়’ কেমন হলো, সেটাই এখন দেখার বিষয়। পিটিআই।