‘চৈতা পাগল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকের উদ্বোধনী প্রদর্শনীতে তারকাদের ভিড়। মাহফুজ আহমেদ পরিচালিত এই ধারাবাহিকটির শূন্য পর্ব চ্যানেল আইতে দেখানো হয়েছে গত রোববার। পরিচালকের মতে, ওটা ছিল ‘মেকিং অব চৈতা পাগল’। নিয়মিত পর্বগুলো দেখানো হবে আগামী শনিবার থেকে। এ উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় চ্যানেল আই কার্যালয়ে নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মাহফুজ আহমেদ, জয়া আহসান, বাঁধনসহ নাটকের কয়েকজন অভিনয়শিল্পী ও কলাকুশলী। নাটকটি লিখেছেন বৃন্দাবন দাস আর শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন জেমস।