'চৈত্রে বই উৎসব' শনিবার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল থেকে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে শুরু হচ্ছে দেশের প্রথম সারির ১০ প্রকাশনীর যৌথ আয়োজন ‘চৈত্রে বই উৎসব’। ১২ই এপ্রিল পর্যন্ত এ উৎসব চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলাসহ থাকছে বইকেন্দ্রিক নানা আয়োজন।

উৎসব সমন্বয়ক অ্যাডর্ন পাবলিকেশনের প্রধান নির্বাহী সৈয়দ জাকির হোসাইন জানান, আগামীকাল শনিবার বিকেল চারটায় উৎসব উদ্বোধন করবেন প্রধান অতিথি বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় জাদুঘর ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আজিজুর রহমান, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, গণগ্রন্থাগার অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আলম তালুকদার। অতিথি হিসেবে আরও থাকবেন উৎসবের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ নবীন-প্রবীণ লেখকেরা।
উৎসবে অংশ নেবে প্রথমা প্রকাশন,কাকলি প্রকাশনী, অনুপম প্রকাশনী, সময় প্রকাশন, অনন্যা, অ্যাডর্ন পাবলিকেশন, বেঙ্গল পাবলিকেশনস, ডেইলি স্টারস্ বুকস্, অবসর প্রকাশনা এবং বিশ্বসাহিত্য কেন্দ্র।