'চোখের দেখা' মিলবে শিগগিরই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাই ছবির নির্মাতা পি এ কাজলের ‘চোখের দেখা’ ছবিটি ছাড়পত্র পেয়েছে। গত সপ্তাহে কোনো কর্তন ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ছবিটি।
পরিচালক পি এ কাজল বলেন, দুই সপ্তাহ আগে সেন্সরে জমা দিয়েছিলেন ছবিটি। সেন্সর পরীক্ষায় পাস তো হলো, কবে নাগাদ প্রেক্ষাগৃহে মুক্তি মিলবে ছবিটির?
প্রশ্নের জবাবে পরিচালক বললেন, ‘দুই ঈদের মাঝামাঝিতে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।’
ছাড়পত্র পাওয়ার সংবাদে খুশি ছবির নায়িকা অহনা। তিনি বলেন, ‘এটি আমার স্বপ্নের ছবি। গত বছর “দুই পৃথিবী” ছবিটি মুক্তির পরপরই বলেছিলাম, আর চলচ্চিত্রে অভিনয় করব না। কিন্তু এই ছবিটির গল্প পড়ে লোভ সামলাতে পারিনি।’
‘চোখের দেখা’ ছবিতে আরও অভিনয় করেছেন সাইমন সাদিক, শতাব্দী ওয়াদুদ, শামস সুমন, সুব্রত প্রমুখ।