'চোরাবালি'র পর 'মরীচিকা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেদওয়ান রনি
রেদওয়ান রনি

চোরাবালি রেদওয়ান রনির প্রথম চলচ্চিত্র। ছবিটির সাফল্যের পর এবার তিনি শুরু করছেন নতুন ছবির কাজ। এরই মধ্যে ছবির নাম চূড়ান্ত হয়েছে। নাম—মরীচিকা।

ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করবেন রেদওয়ান রনি। তিনি বলেন, ‘চোরাবালির পর আমার দ্বিতীয় ছবি মরীচিকার প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে। প্রেমের দর্শন নিয়ে আমার ছবির গল্প। একটি সত্য ঘটনা অবলম্বনে ছবির কাহিনি তৈরি করেছি। শিগগিরই ছবির অভিনয়শিল্পীদেরও চূড়ান্ত করা হবে।’

তুমুল প্রেমের গল্প নিয়ে এগিয়ে যাবে ছবিটি। থাকবে দুটি জুটি। রনি বলেন, ‘ছবির গল্পের মতো অভিনয়শিল্পীদের মধ্যেও একটা চমক রাখার চেষ্টা করছি।’মরীচিকা ছবির শুটিং হবে ঢাকা, মহেশখালী ও সেন্ট মার্টিনে।