‘ছেলেটি’ এখন ‘আকাশ কত দূরে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামিয়া জামানের নতুন ছবি ছেলেটির নাম এখন আকাশ কত দূরে। এরই মধ্যে শেষ হয়েছে ছবির কাজ। নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিটি কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারি অনুদান পাওয়া এই ছবির প্রযোজনার সঙ্গে সম্পৃক্ত আছে ইমপ্রেস টেলিফিল্ম।ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও গান রচনা করেছেন জুলফিকার রাসেল। তিনি বললেন, ‘শুরুতে ছবির নাম ছিল ছেলেটি। একসময় মনে হলো, ছেলেটি নামের মধ্য দিয়ে ছবির ভাবনাকে সীমিত করে ফেলা হয়েছে। ছবিতে শুধু একজন নয়, অসংখ্য ছেলে ও মেয়ের জীবনের গল্প বলা হয়েছে। সঙ্গে আছে ওদের আশা-আকাঙ্ক্ষা আর স্বপ্নের কথা। আমাদের স্বপ্ন তো আকাশের সমান। তাই ছবির নাম করা হয়েছে আকাশ কত দূরে।’ছবিতে অভিনয় করেছেন রাজ্জাক, শর্মিলী আহমেদ, ফারিয়া, মুস্তফা প্রকাশ, অঙ্কন, মিশা সওদাগর প্রমুখ। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু ও বেলাল খান। গান গেয়েছেন ইবরার টিপু, বেলাল খান, কনা এবং ক্ষুদে গানরাজের শিল্পীরা।