‘ছেলেপুলে সামলানো মারপিটের ছবিতে অভিনয়ের চেয়েও কঠিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুরিয়ে বললে একঘর ছেলেপুলে সামলানোর চাইতে মারদাঙ্গা ছবিতে অভিনয় করা সহজ। হলিউডের অভিনেতা ব্র্যাড পিট অবশ্য কথাটা সোজাসুজিই বলেছেন। ছয় ছয়টি সন্তান, তাও আবার একেবারে পিঠাপিঠি, এদের সামলানো কি চাট্টিখানি কথা! সম্প্রতি ছয় সন্তানের বাবা হলিউডের তারকা অভিনেতা ব্র্যাড পিট জানিয়েছেন- ছেলেপুলে দেখাশোনা করার বিষয়টি অ্যাকশন ছবিতে অভিনয়ের চাইতেও কঠিন। বাস্তবিকই ব্র্যাডের এ কথা মূল্যবান। অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিট মিলে যেভাবে তাঁদের ছয়টি সন্তানকে বড় করছেন। সে অভিজ্ঞতার কথা মানতেই হয়। আর ছেলে-পুলেদের বয়সের দিকে তাকালে বিষয়টি আরও স্পষ্ট হবে। জোলি-পিটের ঘরের ছয় সন্তানের মধ্যে ম্যাডক্সের বয়স হল ১১ বছর, প্যাক্সের ৯, জাহারা ৭ বছরের, শিলোহ এর বয়স হল ৬ আর যমজ সন্তান নক্স ও ভিভিয়েনের বয়স ৪ বছর। এই এক ঘর পিঠাপিঠি বয়সের ছেলেপুলে তাও আবার তারা স্বভাবে সবিশেষ! এদেরই সামলে চলেছেন এই তারকা দম্পতি। ধন্যি অধ্যবসায়।‘যন্ত্রণা হয়? অবশ্যই! হাঁটু প্রায় শেষ, পিঠ ও কোমর ঝুরঝুরে হয়ে গেছে- যেন দুর্ধর্ষ কোন ছবির মারপিটের অভিজ্ঞতার কথা বলছেন, সন্তান সামলানোর প্রসঙ্গে এভাবেই বর্ণনা করেছেন হলিউডের দুর্ধর্ষ অভিনেতা পিট।পিট জানিয়েছেন, ‘বাচ্চাদের স্কুলের জন্য তৈরি করা আর ছবিতে আমাকে যেসব দুরূহ কাজ করতে হয়; তা প্রায় একই রকমেরই কষ্টদায়ক বিষয়। প্রসঙ্গত, শিগগিরই হলিউডের এ তারকা জুটি বিয়ে করতে চলেছেন। অবশ্য পিট এ প্রসঙ্গে জানিয়েছেন যে, এখনো বিয়ের কোন দিনক্ষণ ঠিক করা সম্ভব হয়নি। তবে সামনেই তাঁদের বিয়ে।