‘ছোট একটা ভালোবাসা’ সুন্দরবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচালক মনতাজুর রহমান ছোট একটা ভালোবাসা ছবির ইউনিট নিয়ে এবার ঘুরে এলেন সুন্দরবন থেকে। উদ্দেশ্য ছিল সুন্দরবনের সৌন্দর্য তিনি চলচ্চিত্রে তুলে ধরবেন। একটি জাহাজ ভাড়া করে সুন্দরবনে চলে যান। সেখানেই তিনি শুটিং করেছেন দুটি গানের। বিভিন্ন পশুপাখি ও অরণ্যে ঘেরা লোকেশনে তিন দিন শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন গত সপ্তাহে। ছবির প্রযোজক শীশ মনোয়ার বললেন, ছবির গানগুলোর দৃশ্যায়নে ভিন্নতা আনতেই আমরা সুন্দরবনে গিয়েছি। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মাহী, বাপ্পী, অমিত হাসান ও সোহেল রানা।এফডিসিতে কপিরাইট আইন নিয়ে কর্মশালাকপিরাইট কী এবং এর প্রয়োজনীয়তা কেন—এসব নিয়েই এক কর্মশালা হয়ে গেল এফডিসিতে। গত ২৬ জানুয়ারি এফডিসিতে এই কর্মশালার উদ্বোধন করেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক ম হামিদ। এফডিসি ও কপিরাইট অফিসের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও র‌্যাবের প্রতিনিধিরা। কর্মশালায় ম হামিদ বলেন, বাংলা চলচ্চিত্র এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। এর অন্যতম কারণ হচ্ছে ভিডিও পাইরেসি। পাইরেসি বন্ধে তিনি কপিরাইট আইনের প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন কপিরাইট অফিসের রেজিস্ট্রার মনজুরুর রহমান। তিনি বলেন, বাংলা ছবির পাইরেসি বন্ধের জন্য ভ্রাম্যমাণ আদালতের প্রয়োজন।সেন্সরে যাচ্ছে ‘তুমি আসবে বলে ভালো বাসবে বলে’শেষ হয়েও এ ছবির কাজ যেন আর শেষ হচ্ছিল না। প্রায় দুই বছর আগে নির্মাণকাজ শুরুর পর এ ছবির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। বারবার শিল্পী পরিবর্তনের কারণে ছবিটির কাজ বন্ধ ছিল। আশরাফুল আলম পরিচালিত এ ছবির শুটিংসহ অন্যান্য কাজ শেষ। আগামী সপ্তাহেই ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়বে বলে জানা গেছে। এ ছবির বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন নিপুণ, নিরবসহ আরও অনেকে।সেন্সর ছাড়পত্র পেল ‘রাজা সূর্য খা’বিনা কর্তনেই ছাড়পত্র পেল রাজা সূর্য খা। সম্প্রতি সেন্সর বোর্ড ছবিটি দেখে ছাড়পত্র দিয়েছে। আর এ ছবির মাধ্যমেই অনেক দিন পর কবরী, ববিতা অভিনীত কোনো ছবি মুক্তি পেতে যাচ্ছে। এতে আরও অভিনয় করেছেন উজ্জ্বল ও সোহেল রানা। আছেন মারুফ, পূর্ণিমা ও নিরব।তারকাবহুল এ ছবিটি পরিচালনা করেছেন গাজী মাহাবুব।