প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রঙিন মোড়কে চারটি বই শুধু ছোটদের জন্য। বইগুলোতে রয়েছে শিশুতোষ ছড়া, গল্পসহ আরও অনেক কিছু। শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে গতকাল শুক্রবার বিকেলে চন্দ্রাবতী একাডেমি আয়োজিত ‘ছোটদের আনন্দ বার্ষিকী’ শিরোনামে চারটি নতুন সংকলন প্রকাশিত হয়েছে।
বইগুলো হলো পাখি সব করে রব, চাঁদ উঠেছে ফুল ফুটেছে, আমরা সবাই রাজা ও চিরদিন তোমার আকাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। এ সময় তিনি তিনজন পুরস্কারপ্রাপ্ত বিশেষ লেখকের নাম ঘোষণা করেন। তাঁরা হলেন এখলাছ উদ্দিন আহমেদ, সুকুমার বড়ুয়া ও মুহম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রাবতী একাডেমির উপদেষ্টা মাহফুজুর রহমান, সম্পাদক সুবলকুমার বণিক ও একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল।