‘ছোটে ওস্তাদ’ প্রতিযোগিতায় আশা ও লতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের প্রতিযোগিতামূলক গানের অনুষ্ঠান ছোটে ওস্তাদ-এ এসেছিলেন খ্যাতিমান শিল্পী আশা ভোঁসলে। তাঁকে পেয়ে শিশুরা তো যারপরনাই খুশি। তাঁর সামনে গান গাইতে পেরে, তাঁর সঙ্গে কথা বলতে পেরে শিশুশিল্পীরা মুগ্ধ, আবেগাপ্লুত। একপর্যায়ে শিশুরা আশার কাছে তাঁর বোন, কিংবদন্তি শিল্পী লতা মুঙ্গেশকরের সঙ্গে কথা বলার বায়না ধরে। শিশুদের বিমুখ করেননি আশা। লতা মুঙ্গেশকরকে ফোন করেন আশা। সঙ্গে সঙ্গে ফোনটা লাউড স্পিকারে দিয়ে দেন তিনি। বাচ্চাদের ফুর্তি তখন দেখে কে! ওয়েবসাইট।