শম্পা। টিভি ও চলচ্চিত্রে অভিনয় করছেন। রিেয়লিটি শো ‘সুপার হিরো-সুপার হিরোইন’–এর সেরা পাঁচে ছিলেন তিনি। গতকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মাহমুদ হোসেন পরিচালিত চলচ্চিত্র মনেরমধ্যেলেখা। এতে অভিনয় করেছেন শম্পা
মনেরমধ্যেলেখা...
এটা আমার মুক্তি পাওয়া দ্বিতীয় ছবি। এতে আমি খুব মেজাজি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। বাস্তবে আমি কিন্তু একেবারেই তার উল্টো।
ছবিরদর্শক...
বাণিজ্যিক ঘরানার ছবি। পরিবারের সবাই মিলে যে ধরনের ছবি দেখতে পছন্দ করেন, আমার এই ছবির গল্পও তেমনই।
নায়িকাহতেচেয়েছি, কারণ...
আমি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেছি। এরপর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে টেলিযোগাযোগ প্রকৌশল বিষয়ে স্নাতক করেছি। নাটক, নাচ আর আবৃত্তির সঙ্গে অনেক আগে থেকেই যুক্ত ছিলাম। স্বপ্ন ছিল নায়িকা হব। সেই স্বপ্নপুরণ হয়েছে।
স্বপ্নপূরণেরপথে...
স্বপ্নপূরণের ক্ষেত্রে আমাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন মা। এইচএসসি পাস করার পর ‘সুপার হিরো-সুপার হিরোইন’ প্রতিযোগিতায় তিনিই আমার নাম নিবন্ধন করেন। প্রথমে কিছুটা ভয় ছিল। পরে পরিবারের সবার উত্সাহ আর অনুপ্রেরণায় আমি স্বপ্নপূরণের পথে এগিয়ে যাই।
আমারযতছবি...
ছয়টি ছবির কাজ শেষ করেছি। প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে শাহনেওয়াজ শানুর মাটিরপিঞ্জিরা। অন্য ছবিগুলো হলো মামুন খানের লাভইউপ্রিয়া, হাসান কামরুলের এক্সকিউজমি, আশিকুর রহমানের গ্যাংস্টাররিটার্নস, ফেরদৌস রেজার ওয়ানওয়েরোড।
ছোটপর্দায়ওআমি...
বড় পর্দায় কাজ করার পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করছি। বড় পর্দার কেউ যদি পাশাপাশি ছোট পর্দার জন্য কাজ করেন, দর্শকের কাছে তঁার গ্রহণযোগ্যতা কমে যাবে-এমনটা আমি মনে করি না।
বিনোদন প্রতিবেদক