'জাগো'র পর 'প্রতিরুদ্ধ'
পরিচালক খিজির হায়াত খান তঁার প্রথম ছবিটি তৈরি করেছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে৷ ছবির নাম অস্তিত্বে আমার দেশ৷ এরপর তিনি তৈরি করেন জাগো৷ তঁার দ্বিতীয় ছবিটি নিয়ে বেশ আলোচনা হয়েছে৷ এবার তিনি শুরু করছেন তৃতীয় ছবির কাজ৷ তৃতীয়টির নাম প্রতিরুদ্ধ৷ খিজির হায়াত খানের ভাষায়, ‘আমার নতুন ছবিটি পলিটিক্যাল অ্যাকশন-থ্রিলার ধঁাচের৷ যখন কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়, তখন সে বেছে নেয় বিকল্প পথ—এমনই ভাবনা নিয়ে ছবিটির গল্প৷’
গতকাল সোমবার বিকেলে প্রতিরুদ্ধ ছবির মহরত হলো রাজধানীর উত্তরায় কুমার বিশ্বজিতের নিজস্ব স্টুডিওতে৷ ‘তুমি যে আমার’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিত্৷ গানটি লিখেছেন খিজির আর সুর ও সংগীত পরিচালনা করেছেন আবির৷
প্রতিরুদ্ধ ছবির কাহিনি লিখেছেন ও পরিচালনা করছেন খিজির হায়াত খান৷ চিত্রনাট্য লিখেছেন সাকিব রায়হান৷ ছবির অভিনয়শিল্পীদের ব্যাপারে এখনই কিছু জানাতে চাননি খিজির৷ শুধু বললেন, ‘একটু চমক হিসেবেই রাখতে চাচ্ছি৷’