'জাতীয় চলচ্চিত্র কেন্দ্র'র দাবিতে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবিতে জাতীয় চলচ্চিত্র সভার আয়োজন করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ। আগামীকাল শনিবার বিকেল চারটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে সভাটি। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সভাপতিত্ব করবেন দেশের বরেণ্য অভিনয়শিল্পী ও নির্মাতা নায়করাজ রাজ্জাক। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ হাসান ইমাম, সৈয়দ সালাহউদ্দিন জাকি, মসিহউদ্দিন শাকের, নাসিরউদ্দিন ইউসুফ, মোরশেদুল ইসলাম এবং বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জাকির হোসেন রাজু। এ ছাড়া আলোচনায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি চলচ্চিত্রকার মুশফিকুর রহমান গুলজার। উদ্বোধনী বক্তব্য দেবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লাইলুন নাহার। সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন। অনুষ্ঠানে যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ সূত্র জানিয়েছে, জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠা বাংলাদেশের সকল চলচ্চিত্র সংসদ ও দেশের সকল চলচ্চিত্রপ্রেমী মানুষের প্রাণের দাবি। তাঁরা বিশ্বাস করেন জাতীয় চলচ্চিত্র কেন্দ্র দেশের চলচ্চিত্র-সংস্কৃতির প্রাণকেন্দ্ররূপে সবচেয়ে কার্যকর প্রতিষ্ঠান হয়ে উঠবে।