‘জিসম টু’ জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তির প্রথম দিনেই জিসম টু ঘরে তুলল সাড়ে সাত কোটি রুপি। মহেশ ভাটের মেয়ে পূজার মুখে বড় হাসি। বক্স অফিস বিশেষজ্ঞরা বলছেন, ছবিটির বিপণন-কৌশল এবং প্রচারণা এককথায় অব্যর্থ। তাঁদের ধারণা, সপ্তাহ শেষে জিসম টু আয় করবে ২১ কোটি রুপি। নয় বছর আগে মহেশের লেখা জিসম ছবিটি বেশ শোরগোল ফেলে দিয়েছিল বাজারে। বিপাশা বসু নামের আবেদনময়ী এক নায়িকার খোঁজ পেয়েছিল বলিউড। আর এবার সানি লিওনকে সামনে নিয়ে এলেন পূজা। প্রাপ্তবয়স্ক গ্রেড পাওয়া এই ছবির জন্য আগ্রহ ছিল অনেকেরই। ছবিটি দেখে ভারতীয় এক দর্শক মন্তব্য করলেন, ‘তাঁকে (সানি লিওন) আমরা ইন্টারনেটে দেখেছি। তাই আগ্রহ ছিল তাঁকে বড় পর্দায় দেখার।’ টিএনএন।