‘জীবন ঢুলি’ শতাব্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ছবির নাম-ভূমিকায় অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ। ছবির নাম জীবন ঢুলি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নিম্নবর্ণের এক গরিব ঢাকি জীবনকৃষ্ণ দাসের অভিজ্ঞতার গল্প নিয়ে ছবিটি। এর কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন এবং পরিচালনা করছেন তানভীর মোকাম্মেল। আগামী ১০ অক্টোবর শুরু হচ্ছে তথ্য মন্ত্রণালয় থেকে অনুদান পাওয়া এই ছবির শুটিং।শতাব্দী এখন অভিনয় করছেন রাজ্জাক পরিচালিত আয়নাকাহিনিতে। শতাব্দী বললেন, ‘প্রায় কাছাকাছি সময়ে দুটি ছবিতে কাজ করছি। দুটি ছবি একেবারেই দুই রকম। একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই। অভিনয়ের ধরনটাও আলাদা। নিজেকে প্রমাণ করার জন্য বড় সুযোগ পেয়েছি।’তিনি জানালেন, জীবন ঢুলি ছবির কাজ হবে মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ এবং শেষ দিকে বাগেরহাটে।