'জীবনঢুলী' ৬৪ জেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তিযুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্নবর্গের মানুষেরা। বিশেষ করে হিন্দু পরিবারগুলো। তাদের সেই দুর্বিষহ জীবনের কাহিনি তুলে ধরাই জীবনঢুলী সিনেমাটির মূল লক্ষ্য।’ রোববার বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্মাতা তানভীর মোকাম্মেল তাঁর চলচ্চিত্রের কাহিনি বলতে গিয়ে এই মন্তব্য করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ, সিনেমাটির সহকারী পরিচালক ও শিল্প নির্দেশক উত্তম গুহ প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তথ্য মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে নির্মিত জীবনঢুলী চলচ্চিত্রটি দেশের ৬৪ জেলায় প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। শিল্পকলা একাডেমী ও কিনো আই ফিল্মের যৌথ আয়োজনে প্রথম প্রদর্শনী হবে ২ ও ৩ মে চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে। সংবাদ সম্মেলন শেষে জাতীয় চিত্রশালা মিলনায়তনে ৯০ মিনিট ব্যাপ্তির এ চলচ্চিত্র দেখানো হয়।