‘জীবনঢুলী’র মহরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনঢুলী ছবির মহরত অনুষ্ঠিত হলো মঙ্গলবার সন্ধ্যায়, রাজধানীতে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের মিলনায়তনে। অনুষ্ঠানে ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের পরিচয় করিয়ে দেন পরিচালক তানভীর মোকাম্মেল। সরকারি অনুদান পাওয়া ছবিটির শুটিং শুরু হবে ১০ অক্টোবর। শুটিং হবে নয়ারহাট, সাভার, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং খুলনার বটিয়াঘাটা ও চুকনগরে।ছবিতে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, তবিবুল ইসলাম, রহমত আলী, ওয়াহিদা মল্লিক, চিত্রলেখা গুহ, প্রাণ, জ্যোতিকা জ্যোতি, ইকবাল হোসেন, পরেশ আচার্য, উত্তম গুহ প্রমুখ।ছবির চিত্রগ্রহণের কাজ করছেন মাহফুজুর রহমান খান, শিল্প নির্দেশনায় রয়েছেন উত্তম গুহ এবং সংগীত পরিচালনা করবেন সৈয়দ সাবাব আলী আরজু।