'জীবনে যা চাই, আর যা পাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী বিটপ শোভনের কয়েকটি চিত্রকর্ম
শিল্পী বিটপ শোভনের কয়েকটি চিত্রকর্ম

দীর্ঘ সময় শিল্পী বিটপ শোভন বাছাড় সমাজের মানুষের মন ও মনন নিয়ে কাজ করে আসছেন। শিল্পী দেখেছেন, মানুষ চায় এক আর পায় আর এক, যা তাকে অসুখী করে তোলে। ব্যক্তি মানুষের এই অপূর্ণতা একটি অসুখী সমাজের কারণ। এই কারণটিই শিল্পীর ছবির মূল ভাবনা। শিল্পী আরও দেখেছেন, সামাজিক প্রথা, রীতি এবং আচার কখনো কখনো মানুষের মনে এক স্থবিরতার জন্ম দেয়। কখনো বা মানবমনে প্রথাবিরুদ্ধ ইচ্ছার উন্মেষ ঘটে, বাস্তবে যা অর্জন করা সম্ভব নয়। যদিও শাশ্বত মানবাত্মা তার গন্তব্যের সঙ্গে সমঝোতা করার জন্য তৈরি নয়।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুক্রবার থেকে শুরু হয়েছে শিল্পী বিটপ শোভন বাছাড়ের ‘জীবনে যা চাই, আর যা পাই’ শীর্ষক একক চিত্রকর্ম প্রদর্শনী। 

শিল্পী বিটপ শোভনের কয়েকটি চিত্রকর্ম
শিল্পী বিটপ শোভনের কয়েকটি চিত্রকর্ম


শিল্পী জানান, এই প্রদর্শনীতে মোট ১৮টি চিত্রকর্ম স্থান পেয়েছে। মাধ্যম হিসেবে তিনি তেলরং বেছে নিয়েছেন। সামাজিকভাবে বহুল প্রতিষ্ঠিত সম্পর্কগুলো যেমন, মা-শিশু, স্বামী-স্ত্রী—শিল্পী ভিন্ন আঙ্গিকে দেখাতে চেয়েছেন, যেখানে সময়ের সঙ্গে সঙ্গে একজন আরেকজনের বাধা হয়ে ওঠে, কখনো বা হয়ে ওঠে প্রতিপক্ষ। এ ছাড়া তিনি তরুণীর সহজাত সৌন্দর্যকেও উপজীব্য করেছেন তাঁর চিত্রকলায়।
১৯৮৫ সালে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন বিটপ শোভন বাছাড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে তিনি বিএফএ এবং এমএফএ সম্পন্ন করেন প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন।
প্রদর্শনীটি চলবে ২ আগস্ট পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।। রোববার সাপ্তাহিক বন্ধ।

শিল্পী বিটপ শোভনের কয়েকটি চিত্রকর্ম
শিল্পী বিটপ শোভনের কয়েকটি চিত্রকর্ম