এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক মা তুই কেমন আছিস। এটি রচনা ও পরিচালনা করেছেন আমজাদ হোসেন। এতে অভিনয় করেছেন সোহেল আরমান। নাটকটির প্রসঙ্গ ধরেই কথা হলো তাঁর সঙ্গে।কত দিন পর ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন?অনেক দিন পর। সর্বশেষ অভিনয় করেছিলাম তিন পুরুষ নাটকে। ওটা আমি নিজেই পরিচালনা করেছিলাম। এর মধ্যে কিছু এক ঘণ্টার নাটক করেছি।‘জন্মভূমি’র আগুন আর ‘মা তুই কেমন আছিস’ ধারাবাহিকের জীবন। কোন চরিত্রটি আপনার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়?‘আগুন’ চরিত্রের মধ্য দিয়ে নায়ক হিসেবে দর্শকদের কাছে আমি পরিচিত হয়েছি। এর ফাঁকে শমী কায়সারের সঙ্গে আগুনলাগা সন্ধ্যায় অভিনয় করেছি। সেখানে ‘চপল’ চরিত্রটিও বেশ আকর্ষণীয় ছিল। তবে অনেক দিন পর ‘জীবন’ চরিত্রে নতুন কিছু করার সুযোগ পেয়েছি।আপনার বাবা আমজাদ হোসেনের নাটকে আগেও কাজ করেছেন। এখন আপনি নিজেও একজন নাট্যকার ও পরিচালক। কেমন লাগছে?বাবার নির্দেশনায় প্রথম দিকে যখন কাজ করতাম, তখন বেশ ভয় লাগত। এখন আমি বুঝি, বাবা যেভাবে লিখেছেন, যেভাবে চাইছেন, সেভাবেই অভিনয় করতে হবে। আমিও তাই করি। এখন অবশ্য ভালো অভিনয় করলে বাবা পিঠে চাপড় দিয়ে প্রশংসা করেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এই তো সেদিন, এই নাটকের সম্পাদনা করার সময় জিতুর সঙ্গে আমার একটি দৃশ্য দেখে বাবা কেঁদে ফেললেন।এবার আপনার প্রথম চলচ্চিত্র ‘এই তো প্রেম’ নিয়ে কিছু বলুন।আমার ছবিটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে প্রেমের গল্প নিয়ে। ছবির প্রস্তুতি নিতে গিয়ে প্রায় দুই বছর অন্য কোনো কাজ করতে পারিনি। হাবিবের সঙ্গে নয় মাস বসে বসে গানগুলো তৈরি করেছি। ছবির গানের অ্যালবামটি বের হওয়ার পরপরই ‘আমি তোমার মনের ভেতর’ গানটি দারুণ জনপ্রিয় হয়। এখন অবশ্য অন্য গানগুলোও জনপ্রিয়তা পাচ্ছে। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও বিন্দু। শুটিংও প্রায় ৬০ ভাগ শেষ হয়েছে। আশা করছি, বাকি কাজ শেষ করে মাস তিনেকের মধ্যেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারব।