‘জুলিয়েট’ দীপিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামলীলায় বিবাহিত ‘জুলিয়েট’কে চাননি সঞ্জয় লীলা বানসালি। কারিনা কাপুরও চুক্তিসংক্রান্ত ঝামেলার কথা বলে কেটে পড়েছেন কদিন আগেই। তাই হাঁফ ছেড়ে বেঁচেছেন হয়তো বানসালি। চেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া বা ক্যাটরিনা কাইফই হবেন তাঁর ছবির ‘জুলিয়েট’। কিন্তু সময়ের কাঁটা না মেলায় তাঁদের কাউকেই পাওয়া হয়নি শেষমেশ। দীপিকা পাড়ুকোনই ছিলেন শেষ ভরসা। শেক্সপিয়ারের নাটক অবলম্বনে নির্মীয়মাণ এই ছবির চুক্তিপত্রে সইও করেছেন দীপিকা। এতে আরও অভিনয় করছেন রণবীর সিং। মুম্বাই মিরর।