‘জেন্টলম্যানের’ রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরীয় র্যাপ সংগীতশিল্পী সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’ গানের মতো ‘জেন্টেলম্যান’ গানটিও ব্যাপক সাড়া ফেলেছে ইউটিউবে। এরই মধ্যে ভিডিও শেয়ারিং ওয়েবসাইটে নতুন রেকর্ড গড়েছে ‘জেন্টেলম্যান’ গানের ভিডিওটি। ইউটিউবে এক দিনে সবচেয়ে বেশি দেখা ভিডিও হিসেবে রেকর্ড গড়েছে ‘জেন্টেলম্যান’।সাইয়ের নতুন গানটির ভিডিও ইউটিউবে পোস্ট করা হয়েছিল ১৩ এপ্রিল রাত নয়টায়। মাত্র ২৪ ঘণ্টায় ভিডিওটি দেখেছে প্রায় দুই কোটি মানুষ। ইউটিউবে প্রকাশিত কোনো ভিডিও এর আগে এক দিনে সর্বোচ্চ ৮০ লাখবার দেখা হয়েছে। ‘জেন্টেলম্যান’ গানের ভিডিওতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের বিভিন্ন রেস্তোরাঁ, বিপণিবিতান, সুইমিংপুল ও গ্রন্থাগারে নাচতে দেখা গেছে সাইকে। মজার এই গানে কোরিয়ার ঐতিহ্যবাহী নাচ নিয়ে হাজির হয়েছেন সাই। এএফপি।