‘জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে গান গাইব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে যেসব অনুষ্ঠানে অংশ নিয়েছি...রাজনৈতিক অস্থিরতার কারণে বাইরের বেশ কিছু অনুষ্ঠানে যেতে পারিনি। তবে এই কয়েক দিন প্রায় সব টিভি চ্যানেলেই আমার গান প্রচারিত হয়েছে। কয়েকটি লাইভ শোতেও গান গেয়েছি। বৈশাখ মাসজুড়েই ব্যস্ততা আছে।যে অনুষ্ঠানের নিমন্ত্রণ হাতে আছে...রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ১৪ মে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি যাচ্ছি। রবীন্দ্রনাথের বাড়িতেই একটি অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে আমি গান গাইব।প্রথম শেখা গান...আমার গান শেখার শুরুটা খুব ছোটবেলায় নয়। একটু বড় হয়েই গান শেখা শুরু করেছি। বুলবুল ললিতকলা একাডেমি থেকে শুরু। প্রথম শিখেছিলাম ‘গানগুলি মোর শৈবালেরই দল’ গানটি, রবীন্দ্রসংগীত।শান্তিনিকেতনে দিনের শুরুটা যেমন...সকাল সব সময়ই নির্মল। শান্তিনিকেতনের পরিবেশ, আবহাওয়াটাই অন্য রকম। গাছপালায় ঘেরা আশ্রম। পাঠভবনের ছেলেমেয়েরা সকালবেলা রেওয়াজ শুরু করে। স্কুলে যেমন অ্যাসেম্বলি হয়, এটা অনেকটা তেমন। ওখানে দিনের শুরু হয় খুব ভোরে।রবীন্দ্রনাথ ঠাকুরকে কাছে পেলে যে প্রশ্নটা করতাম...এটা খুব কঠিন প্রশ্ন। আমি সম্ভবত এতটাই স্তব্ধ আর বিমোহিত হয়ে যেতাম, প্রশ্ন করার স্পর্ধা হতো না!আমি অবাক হয়ে শুনি...অনেকের গানই অবাক হয়ে শুনি—সুবিনয় রায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন।সবচেয়ে বড় অর্জন বলে মানি...মানুষের মনে পৌঁছাতে পারা, মানুষের ভালোবাসা পাওয়া—এটাই সবচেয়ে বড় অর্জন।যে অ্যালবাম প্রকাশের অপেক্ষায় আছে...বাংলাদেশে বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গে আমার চুক্তি আছে। তারা প্রতিবছরই আমার অ্যালবাম প্রকাশ করে। কলকাতায় সারেগামার সঙ্গে চুক্তি হয়েছে। ওরাও অ্যালবাম প্রকাশ করছে। ইচ্ছা আছে, এ বছরের শেষ দিকে শ্রোতাদের হাতে নতুন অ্যালবাম দিতে পারব। মো. সাইফুল্লাহ