'জ্যাজ ডে' উদ্যাপন করবে এবিসি রেডিও
এবিসি রেডিও ৮৯.২ উদ্যাপন করবে ‘ইন্টারন্যাশনাল জ্যাজ ডে’। আগামীকাল শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশের জ্যাজ শিল্পীদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন জ্যাজ শিল্পী তৌফিক আরেফিন ও ইমরান আহমেদ। এবিসি রেডিও এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক।
প্রতিবছর ৩০ এপ্রিল স্বতঃস্ফূর্তভাবে সারা বিশ্বে ইন্টারন্যাশনাল জ্যাজ ডে উদ্যাপন করে ইউনেসকো ও থেলোনিয়াস মঙ্ক ইনস্টিটিউট অব জ্যাজ। তিন বছর ধরে বাংলাদেশেও দিনটি উদ্যাপন করা হচ্ছে। এ বছর ইন্টারন্যাশনাল জ্যাজ ডের ‘গ্লোবাল হোস্ট সিটি’ হিসেবে ঘোষণা করা হয়েছে কিউবার হাভানাকে।
আগামীকালের অনুষ্ঠানে জ্যাজ গান পরিবেশন করবেন ব্লু লোটাস ট্রিও, ফোরটিটু, তৌফিক আরেফিন, মোহাইমিন করিম, ইমরান আহমেদ, রাহিন হাইদার, রবার্ট রাসেল ও রাশনাফ ওয়াদুদ। রেজিস্ট্রেশন করে বিনা মূল্যে এই আয়োজন উপভোগ করা যাবে। রেজিস্ট্রেশনের ব্যাপারে বিস্তারিত জানা যাবে ‘এবিসি রেডিও প্রেজেন্টস ইন্টারন্যাশনাল জ্যাজ ডে ঢাকা’ নামের ফেসবুকের ইভেন্ট পেজ (facebook.com/events/1853824311535257)–এ। এই আয়োজনের সহযোগী পার্টনার রাশেক রাইহান।