‘ঝলক দিখলা যা’তে নাচবেন জয়াসুরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাচ নিয়ে রিয়েলিটি শো ঝলক দিখলা যা ৫-এ নাচবেন ১২ জন তারকা। এই তারকাদের নাম গোপন রাখছে অনুষ্ঠানের কর্তৃপক্ষ। তবে একটি নাম জেনে গেছে সংবাদমাধ্যমগুলো। তিনি শ্রীলঙ্কার ক্রিকেট তারকা সনাৎ জয়াসুরিয়া। আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন বলিউডের অভিনেত্রী ইশা শর্বানি, টিভি ব্যক্তিত্ব ও বলিউডের অভিনেতা রবি কিষান, ‘বালিকা বধূ’ খ্যাত ছোটপর্দার অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি, গজলশিল্পী তালাত আজিজ এবং কৌতুকশিল্পী ভারতী। ঝলক দিখলা যা ৫ আসরে বিচারকের আসনে বসছেন মাধুরী দীক্ষিত, করন জোহর এবং রেমো ডি’সুজা। কালারস টিভিতে শিগগিরই শুরু হবে অনুষ্ঠান। জিনিউজ ব্যুরো।